ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

সান্তাহার প্রেসক্লাবকে দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পঠিত

বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিকদের বিতারিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরা তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ের মূল ফটকে বিক্ষুব্ধ এসব নেতৃবৃন্দেরা তালা ঝুলিয়ে দিয়ে মিছিল করেন। এসময় তাঁরা ওই সব সাংবাদিকদের উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’ স্লোগানও দেন।

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী দোসর। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাছাড়া কতিপয় এসব দোসর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন না করে আমাদের দলীয় লোকজনের নাম ভাঙিয়ে কর্মকাণ্ড পরিচালনার কারনে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ওই সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা দেওয়ায় শেষ নয়; আরো কঠিন থেকে কঠিনতম সীদ্ধান্ত নেওয়া হবে। তবুও ওই প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।

জানতে চেয়ে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের ফোন বন্ধ এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, শুনেছি বুধবার সন্ধ্যায় তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য একটি বিক্ষোভ মিছিল করবে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তবে আমরাও চাই প্রেসক্লাবটি আওয়ামী দোসরমুক্ত থাকুক।

ট্যাগস :

সান্তাহার প্রেসক্লাবকে দোসরমুক্ত চেয়ে তালা ঝুলিয়ে দিল বিএনপি

আপডেট সময় : ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬