সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) কর্মকর্তাদের মাঠবিষয়ক চূড়ান্ত পরীক্ষা
- আপডেট সময় : ১০:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৬৩ বার পঠিত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ১ম পর্যায়ের (২য় ব্যাচ) কর্মকর্তাদের মাঠবিষয়ক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা গ্রহণ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি। বোর্ডের অপর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভাইস-প্রিন্সিপাল (ডিআইজি) বাসুদেব বণিক, এনডিসি।
মাঠবিষয়ক চূড়ান্ত পরীক্ষায় প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা, অস্ত্র পরিচালনায় দক্ষতা এবং প্রশিক্ষণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মাঠপর্যায়ে পারদর্শিতা যাচাই করা হয়। এ পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।


























