ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার পেলেন ২০ বিজয়ী

সিটি প্লাজার ‘ঈদ লাকি কুপন’ ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৬৩ বার পঠিত

যশোর শহরের অন্যতম প্রধান বিপণিবিতান সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতি-র উদ্যোগে আয়োজিত ‘ঈদ লাকি কুপন’ কর্মসূচির জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের হাতে মোটরসাইকেল, এসি, ফ্রিজ, এলইডি টিভিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় হোটেল সিটি প্লাজা-র কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীরুল ইসলাম সোহান। বিশেষ অতিথি ছিলেন তৌহিদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান আজাদ।

অনুষ্ঠানে স্বচ্ছ লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ৩৫০ সিসি Royal Enfield মোটরসাইকেল জিতে নেন ১৮৭৯৯১ নম্বর টোকেনধারী হৃদয়।

এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ১.৫ টন এয়ার কন্ডিশনার (এসি) লাভ করেন এমডি আলম শরীফ (টোকেন নম্বর-৪৩০৬০)। তৃতীয় পুরস্কার ২২০ লিটার রেফ্রিজারেটর পান রানী (টোকেন নম্বর-১৯৭৪১৮)। চতুর্থ পুরস্কার এলইডি টিভি জিতে নেন সুমন (টোকেন নম্বর-২১১৩৬৬) এবং পঞ্চম পুরস্কার হিসেবে ৩০ লিটার মাইক্রোওয়েভ ওভেন পান নাঈম (টোকেন নম্বর-১৬২৩৮৫)।

আয়োজকরা জানান, প্রথম পাঁচটি মেগা পুরস্কারের পাশাপাশি আরও ১৫টি সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ২০ জন ভাগ্যবান কুপনধারী ক্রেতা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি প্লাজার ব্যবসায়ী, ক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমিতির নেতারা বলেন, পবিত্র ঈদ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় উৎসাহ প্রদান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতেই প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ‘ঈদ লাকি কুপন’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে তুলবে এবং স্থানীয় বাজারকে প্রাণবন্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ট্যাগস :

মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার পেলেন ২০ বিজয়ী

সিটি প্লাজার ‘ঈদ লাকি কুপন’ ড্র অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬