ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলিন্ডিারের নতুন দাম নির্ধারণ

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২৭ ভার পঠিত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যহার মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে জুন মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা।

সর্বশেষ ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এলপিজির দাম এখনও আগের তুলনায় উচ্চ পর্যায়েই রয়েছে বলে মনে করছেন ভোক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিলিন্ডিারের নতুন দাম নির্ধারণ

আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬