ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে নির্বাচনসংক্রান্ত বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর জুলাই-আগস্ট নাগাদ কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। হাতিরঝিল লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলমান রয়েছে। তবে বিভিন্ন সুয়ারেজ লাইনের কারণে এ কাজে কিছুটা সময় লাগছে। এসব লাইন দাশেরকান্দি শোধনাগারে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, ঈদের পর রাজধানীর বিভিন্ন এলাকার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই প্রায় চার ঘণ্টা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় নগর ব্যবস্থাপনায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। প্রশাসকরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে কাজের গতি আগের তুলনায় বেড়েছে। তবে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বে আনার উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীর পরিচ্ছন্নতা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই ড্রেনে সরাসরি ময়লা ফেলছেন, যা শেষ পর্যন্ত লেকে গিয়ে জমা হচ্ছে। ফলে নিয়মিত পরিষ্কার করার পরও লেকগুলো দ্রুত আবার দূষিত হয়ে পড়ছে। তিনি নির্ধারিত ডাস্টবিন ব্যবহার এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।

তিনি বলেন, নগরীর পরিবেশ ও জলাশয় রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০৩:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬