ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

সি এম বি ইউনিয়ন বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ১১:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের কৃতী সন্তান ও প্রাইম ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আমিনুল ইসলাম সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

মোঃ আমিনুল ইসলাম মরহুম নুরুল হক মল্লিকের সন্তান। তিনি মূলশ্রী গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দেশের বেসরকারি ব্যাংকিং খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এবার স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। তাঁর এই মনোনয়নকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মূলশ্রী গ্রামের সন্তান হিসেবে এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর মনোনয়ন পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এদিকে, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ আমিনুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস :

সি এম বি ইউনিয়ন বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম

আপডেট সময় : ১১:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬