ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর
এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস

নড়াগাতীর খাশিয়ালে সড়ক উন্নয়ন কাজ চলমান

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার নড়াগাতী এলাকার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে প্রায় ১৫০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় সড়ক, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে, যা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খাশিয়াল ইউনিয়নের চলমান সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসান ঘটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার কারণে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হতো। সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।

এলাকাবাসী আরও জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয় অর্থনীতি, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে নড়াইল-১ আসনের অধিকাংশ কাঁচা রাস্তা পাকাকরণ সম্ভব হবে। এতে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, গতিশীল ও টেকসই হয়ে উঠবে।

এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস

নড়াগাতীর খাশিয়ালে সড়ক উন্নয়ন কাজ চলমান

আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬