ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫২ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, ডা. আলিমুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হারুন অর রশীদ এবং থানার ওসির প্রতিনিধি এসআই রোকনুজ্জামান।

এছাড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ হুসাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মনিরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন, কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ভিটামিন ‘এ’-এর ভূমিকা এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সুপ্ত মেধার বিকাশ এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কেন্দ্র প্রস্তুতকরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছার বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬