ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৬ বার পঠিত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা আহমাদিনেজাদকে নজরবন্দি করেছে। ইরানি কর্তৃপক্ষ তার সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যোগাযোগসংক্রান্ত কিছু তথ্য জানতে পারার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্য নিউইয়র্ক টাইমস আরও দাবি করেছে, দীর্ঘদিন ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে নিয়োগের লক্ষ্যে একটি গোপন অভিযান পরিচালনা করেছিল। এমনকি ভবিষ্যতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন ঘটলে তাকে দেশটির নেতা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনাও ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে হাঙ্গেরির বুদাপেস্টে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সম্মেলনের আড়ালে আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল।

লুদোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেই দেলি জানান, হাঙ্গেরি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে আহমাদিনেজাদকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন। পরে তিনি জানতে পারেন, সম্মেলনটি সম্ভাব্য গোপন আলোচনার আড়াল হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল।

দেলির ভাষ্য, তিনি মনে করেছিলেন—শত্রুপক্ষের মধ্যে সংলাপের সুযোগ সৃষ্টি করা গেলে সেটি ইতিবাচক হতে পারে। সে কারণেই তিনি আমন্ত্রণ জানাতে সম্মত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে বুদাপেস্ট সফর করেছিলেন আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে।

তবে এসব দাবির বিষয়ে ইরান সরকার কিংবা মাহমুদ আহমাদিনেজাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য জেরুজালেম পোস্ট।

ট্যাগস :

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

আপডেট সময় : ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬