ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ঢাকায় ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পঠিত

দেশি-বিদেশি ব্র্যান্ডের মানসম্মত পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রথমবারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট হিসেবে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পণ্য কেনার সুযোগ পাবেন।

বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলার সহযোগী প্রতিষ্ঠান ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ (পিআর) পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি নির্বাচিত পণ্য ও সেবায় থাকবে ফ্ল্যাশ সেল, বিশেষ অফার এবং সীমিত সময়ের আকর্ষণীয় মূল্যছাড়।

আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে ক্রেতারা একই ছাদের নিচে জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন। একই সঙ্গে স্থানীয় উদীয়মান ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতেও সহায়তা করবে এ মেলা। মেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলে স্টল ভাড়ায় ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

প্রকল্প পরিচালক ড. তাসলিম আমিন শোভন বলেন, “‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ দেশি ও বিদেশি ব্র্যান্ডের সঙ্গে ক্রেতাদের অর্থবহ সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এ ধরনের উদ্যোগ দেশের খুচরা বাজার, ব্র্যান্ড ইকোসিস্টেম এবং ক্রেতা-প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো এমন ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হচ্ছে। আকর্ষণীয় ছাড়ে মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন বাজার ও নতুন গ্রাহক পাওয়ার সুযোগ পাবে।”

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী বলেন, “দেশের অনেক নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করলেও বড় পরিসরে বাজারে নিজেদের তুলে ধরার সুযোগ পান না। এই মেলার মাধ্যমে তারা সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাবেন।”

আয়োজকরা জানান, এখন থেকে প্রতিবছরই ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ আয়োজন করা হবে। ঢাকার পর আগামী বছর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের বিভাগীয় শহরগুলোতেও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের বাইরেও এই ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

প্রথমবারের মতো ঢাকায় ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’

আপডেট সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬