ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

শার্শায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৫৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মাছুরা খাতুন (৪৫)।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় শেখ আবুল হোসেনের বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং মাছুরা খাতুনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬