ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা Logo বন্ধুত্বের টানে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মাসুদুর রহমান শামীম Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ Logo কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম Logo কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ Logo বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার Logo বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত Logo রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন Logo যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) নওয়াপাড়া রেলস্টেশন মাছ বাজার এলাকায় নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোহাম্মদ মুন্না বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান এবং ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, তেতুলতলা মসজিদের ইমাম মাওলানা মুফতি সারোয়ার হোসেন, জিএম বাচ্চু, শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ, লিটন মোল্লা, হারুন অর রশিদ ও ফিরোজ হোসেন।

সমাবেশ শেষে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে নওয়াপাড়া মাদক প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬