ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

যশোরের চৌগাছায় পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী শ্রী শ্রী কালী মন্দিরের মাসিবাড়িতে এক সপ্তাহ অবস্থান শেষে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। মালিগাতী বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীয়ালী পশ্চিমপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রাকে ঘিরে বিকেল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী পঙ্কজ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিলীপ মণ্ডল, ভবতোষ ডালী, জনক মণ্ডল, অভানী তালুকদার, দেবদাস তালুকদার, উত্তম মণ্ডল, সাধন মণ্ডলসহ উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।

উৎসব উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

চৌগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬