যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় সমিতির কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর।
সভায় আইনজীবীদের পেশাগত বিভিন্ন দিক, সমিতির সাংগঠনিক কার্যক্রম এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় আইনজীবী পেশার মানোন্নয়ন ও সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা।
সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, অ্যাডভোকেট আব্দুল মোহাইমেন, অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, অ্যাডভোকেট ইদ্রীস আলী, অ্যাডভোকেট শরিফ নুর আলী রেজা, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, অ্যাডভোকেট আবুল কায়েস, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সোহাগ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টুসহ সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা।
সভায় আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সমিতির সার্বিক কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

























