ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জংশনে যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়া আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নির্মাণের দাবি জানিয়েছে বৃহত্তর যশোরবাসী। এসব দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এ আবেদন দেওয়া হয়। আবেদনে বৃহত্তর যশোরবাসীর পক্ষে স্বাক্ষর করেছেন আন্দোলন কমিটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

আবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রবতী ট্রেন চালুসহ রেলওয়ে-সংক্রান্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বৃহত্তর যশোরবাসী আন্দোলন করে আসছে। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বৃহত্তর যশোরসহ আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যশোর জংশন। এ জংশন দিয়ে ঢাকা, রাজশাহী ও উত্তরাঞ্চল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আসা যাত্রীরাও যশোর জংশন ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।

তবে গুরুত্বপূর্ণ এ জংশনের যাত্রীসেবার মান নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের। আবেদনে বলা হয়, জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার অবস্থা অত্যন্ত নাজুক। ফলে যাত্রীদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এ অবস্থায় যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে দ্রুত যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়া আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর জংশন শুধু বৃহত্তর যশোরের নয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র। তাই যাত্রীসেবার মানোন্নয়ন ও দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ট্যাগস :

যশোর জংশনে যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি

আপডেট সময় : ০৯:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬