লোকসমাজের সিটি এডিটরের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক
- আপডেট সময় : ১১:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৪ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন আজ রাতেই সম্পন্ন হবে।
আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, আহসান হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের প্রার্থনা করেন।
আহসান হাবিবের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


























