ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

সারোয়ার হোসেন অপু, নওগাঁ
  • আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা)-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর যাচাই করে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়। তিনি বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি পদে ছিলেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নওগাঁয় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬