ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের বিজিবি টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি বিভিন্ন ধরনের পোশাকসামগ্রী, ৪ কেজি কিশমিশ, সাড়ে ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট ও ৪৮০টি প্রসাধনসামগ্রী। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬