খুলনার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

খুলনার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, সিটি প্রশাসক নজরুল ইসলাম মন্জু এবং খুলনার জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।
মতবিনিময় সভায় খুলনা জেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় খুলনার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনগণের প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা খুলনার বিভিন্ন চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অতিথিদের অবহিত করেন। সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
























