ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ হৃদয় হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে যশোর কোতয়ালী থানাধীন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহিরমল্লিক গ্রামে এ অভিযান চালানো হয়।

ডিবি যশোরের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এনামুল হকের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় হৃদয় হোসেনের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক হৃদয় হোসেন যশোর কোতয়ালী মডেল থানার বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার মৃত আছাদুল ইসলামের ছেলে। তার মা শুকরানি বেগম।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আসামিকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬