ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার Logo যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১ Logo কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা

শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোগা ইউনিয়নের রায়হান কবির রানা (৩৫) এবং যাদবপুর এলাকার রাব্বি হাসান জিকু (২০)।

শার্শা থানা পুলিশ জানায়, এসআই আশীষ সরকার ও এসআই মো. সবুজ গাজী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে রায়হান কবির রানাকে গ্রেপ্তার করেন। সে ৬ নম্বর গোগা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

অন্যদিকে একই মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাব্বি হাসান জিকুকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে শার্শা থানার যাদবপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি ।

ট্যাগস :

শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬