ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টিটো (৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেগমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুজ্জামান টিটো বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

কেশবপুর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজের দিকনির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আলিমুজ্জামান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নারোদ বিশ্বাসসহ পুলিশের একটি দল বেগমপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কড়িয়াখালি গ্রামের মৃত মোনতাজ আলী মীরের ছেলে কামরুজ্জামান টিটোকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ২২ আগস্ট কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনি আসামি। ওই মামলার নম্বর ১৪।

কেশবপুর থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটোকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬