ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ Logo মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল Logo কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার

পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

আজিজুল ইসলাম, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে ১২ নম্বর গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বেদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক ও একটি কালভার্ট নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের সম্ভাবনায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। সড়কটি নির্মাণ ও কালভার্টটি হলে দুই ইউনিয়নের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কয়রা উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন।

স্থানীয়দের ভাষ্য, সড়ক ও কালভার্ট নির্মাণের অনুমোদন পাওয়ার পেছনে ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ-উদ-দৌলা ফেরদৌস, স্থানীয়ভাবে যিনি ‘নিকসন খান’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। এ কারণে দুই ইউনিয়নের অনেক বাসিন্দা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের আরও দাবি, জনপ্রতিনিধি না হয়েও ফরিদ-উদ-দৌলা ফেরদৌস পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলেও তাঁরা জানান।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ভবিষ্যতে ফরিদ-উদ-দৌলা ফেরদৌসকে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তবে এটি স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত মতামত ও প্রত্যাশা।

স্থানীয়রা আশা করছেন, সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ে মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

ট্যাগস :

পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬