ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ Logo মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুইজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে দুটি ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি দুটি হস্তান্তর করা হয়।

ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দুইজন ভিক্ষুককে এসব ভ্যান প্রদান করা হয়।

ভ্যানপ্রাপ্তরা হলেন, শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন (৪৫)।

ভ্যান গাড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন বলেন, আমরা এতদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতাম। এখন এই ভ্যান গাড়ির মাধ্যমে নিজেরাই কাজ করে আয় করতে পারব। এতে আমাদের জীবনযাত্রার পরিবর্তন হবে এবং অন্যের কাছে হাত পাততে হবে না।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে সরকারের এ ধরনের পুনর্বাসন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আশা করি, ভ্যান গাড়িগুলো কাজে লাগিয়ে তাঁরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং স্বাবলম্বী হয়ে উঠবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক, স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

সরকারের এমন উদ্যোগের মাধ্যমে ভিক্ষাবৃত্তির পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় উপকারভোগীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগস :

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান

আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬