ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কদর আলীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন শহিদ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কদর আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শার্শা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) কদর আলীর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্থানীয় বিএনপির নেতারা। এ সময় তারা কদর আলীর চিকিৎসা, শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরে কদর আলীর চিকিৎসার জন্য তাঁর হাতে ২০ হাজার টাকা তুলে দেন আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। এ সময় তিনি কদর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

কদর আলীকে দেখতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কদর আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কদর আলীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন শহিদ

আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬