ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সবুজ ও সতেজ দেশ গড়তে সবাইকে গাছ লাগানোর আহ্বান

‘ডুমুরিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ

রোহিত হোসেন রনি
  • আপডেট সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় ‘ডুমুরিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষরোপণ করেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য আলি আজগর লাবি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে আলি আজগর লাবি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ডুমুরিয়াতেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, শুধু সরকারি বা কোনো সংগঠনের উদ্যোগে নয়, পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলি আজগর লাবি আরও বলেন, আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাব। আমাদের চারপাশকে সবুজ ও সতেজ করে তুলব। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিলে দেশ আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

সবুজ ও সতেজ দেশ গড়তে সবাইকে গাছ লাগানোর আহ্বান

‘ডুমুরিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬