বালিয়াকান্দিতে ১৪ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক
- আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোঃ খলিল মন্ডল (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর তারিখে উপজেলার নারুয়া সোনাকান্দর ঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ খলিল মন্ডল বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ জাহিদ মন্ডল এবং মায়ের নাম রেশমা পারভীন। তিনি ঘোড়ামারা গ্রামের বাসিন্দা ও পদমদী ডাকঘরের আওতাধীন এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, খলিল মানসিক ভারসাম্যহীন। ১৪ সেপ্টেম্বর নারুয়া সোনাকান্দর ঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি খলিল মন্ডলকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
খলিলের সন্ধান পেলে ০১৭৩৬০৬৮৮৮৪ অথবা ০১৭২১১৫৮৫৯০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
























