ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ফুলসার গ্রামের মাঝেরপাড়া এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হযরত আলী ফুলসার গ্রামের মৃত জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা উল্লেখ করা হয়েছে।

শার্শা থানার এসআই আশীষ সরকার ও এএসআই আজমুল হুদা মিঠুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ বা নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

শার্শায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬