ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদক রুখতে অভিভাবক সভা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদকের বিস্তার প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. মহিবুল্লাহর সঞ্চালনায় সভায় কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু সাঈদ বলেন, কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে।

শিক্ষার্থীদের কোনো সমস্যাকে ভয় বা সংকোচের কারণে গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। সম্মিলিত সচেতনতাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ, মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। কিশোর বয়সে সামান্য অসতর্কতা একটি সম্ভাবনাময় জীবনকে বিপথে নিতে পারে। তাই সন্তানদের শুধু শাসন নয়, ভালোবাসা, সময় দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানান তিনি।

পরিবার, কলেজ ও সমাজ একসঙ্গে কাজ করলে মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আনসার আলী, আজিজুর রহমান, ফারুক হোসেন ও পারভীনা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফাইরুজ ফাইজা, সুমাইয়া তাসনিম ও ছদা সেন। বক্তারা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, সিনিয়র প্রভাষক পিন্টু কুমার সাধুখা, সিনিয়র প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক মারুফুল কবীর, প্রভাষক রিপন আলী, প্রভাষক ইসরাফিল হোসেন, প্রভাষক টিটোন হোসেন, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রদর্শক রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ট্যাগস :

কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও মাদক রুখতে অভিভাবক সভা

আপডেট সময় : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬