ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

ঝিকরগাছায় গ্রামীন সড়ক সংযোগ জোরদারে দিনব্যাপী কর্মশালা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এলজিইডির আয়োজনে কর্মশালাটি গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরএসআইএইচপি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা।

এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বেসিস, ঢাকার জিআইএস স্পেশালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, নির্বাসখোলা ইউপি প্রশাসক অলিয়ার রহমান, হাজিরবাগ ইউপি প্রশাসক অহিদুল ইসলাম, নাভারন ইউপি প্রশাসক আনিসুর রহমান, শিমুলিয়া ইউপি প্রশাসক কামরুজ্জামান, পানিসারা ইউপি প্রশাসক তৌহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, টিপু সুলতান, যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনসহ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও এলজিইডির ওয়ার্ক এ্যাসিষ্টান ও কার্যসহকারীগণ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ সহজীকরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য।

ট্যাগস :

ঝিকরগাছায় গ্রামীন সড়ক সংযোগ জোরদারে দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬