ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরে এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ফিরোজ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকালে যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ঢাকা রোড-উপশহর এলাকার ফিরোজ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। এ ছাড়া সেপ্টেম্বর মাসের হালনাগাদ মূল্য তালিকার পরিবর্তে প্রতিষ্ঠানটিতে পূর্ববর্তী আগস্ট মাসের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

আপডেট সময় : ১১:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬