ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি

বেনাপোল বন্দরের নিহত ও আহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পঠিত

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং দুর্ঘটনায় আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ নিহত ও আহত শ্রমিকের স্বজনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ শ্রমিক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। দুর্ঘটনায় রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত রবিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহত আখতারুজ্জামানের চিকিৎসা ও পরিবারের সহায়তার জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী।

শ্রমিক ইউনিয়ন নেতারা নিহত রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

বেনাপোল বন্দরের নিহত ও আহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬