ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিভ্রান্তি নিয়ে সতর্ক থাকার আহ্বান

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতিতে ‘পাল্টা কমিটি’

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৬৬ বার পঠিত

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির কমিটি ও কার্যক্রম ঘিরে নতুন করে বিভ্রান্তি দেখা দিয়েছে। বর্তমান কমিটি দায়িত্ব পালন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্যেই সমিতির দায়িত্বশীল নেতাদের অবহিত না করে একটি মহল ‘পাল্টা কমিটি’ গঠনের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্তমান কমিটি।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়াই পৃথক কমিটি গঠনের উদ্যোগ ব্যবসায়ী সমাজে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে।

প্রতিবাদে বর্তমান কমিটির নেতারা বলেন, বেনাপোল চেকপোস্ট এলাকার ব্যবসায়ীদের স্বার্থ ও ঐক্য রক্ষায় যেকোনো সিদ্ধান্ত পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া উচিত। কিন্তু চলমান কমিটির কার্যক্রম অব্যাহত থাকা অবস্থায় সংশ্লিষ্টদের অবহিত না করে পৃথক কমিটি গঠনের উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এ অবস্থায় ব্যবসায়ীদের কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, গুজব কিংবা গ্রুপিংয়ে কান না দিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বর্তমান কমিটি।

সমিতির নেতারা জানান, বিষয়টি নিয়ে শিগগিরই সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হবে। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ব্যবসায়ী সমাজের শান্তি, ঐক্য ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি বা বিভাজন নয়; বরং ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

ট্যাগস :

বিভ্রান্তি নিয়ে সতর্ক থাকার আহ্বান

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতিতে ‘পাল্টা কমিটি’

আপডেট সময় : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬