ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

বেনাপোলে ব্যবসায়ী সংগঠনে পাল্টা কমিটি গঠনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির কার্যক্রমের মধ্যে নতুন করে পাল্টা কমিটি গঠনের অভিযোগ উঠেছে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যমান কমিটির কোনো সদস্য বা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা না করেই চেকপোস্ট এলাকায় ব্যবসায়ীদের একাংশকে নিয়ে ‘চেকপোস্ট বাজার কমিটি’ নামে একটি পাল্টা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, তিন বছর মেয়াদি কমিটির মাধ্যমে বর্তমানে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁর অভিযোগ, কাউকে অবহিত না করে আবু তাহের ভারত কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চেকপোস্ট এলাকায় আসেন এবং ব্যবসায়ীদের একটি অংশকে নিয়ে ‘চেকপোস্ট বাজার কমিটি’ নামে একটি পাল্টা কমিটি গঠন করে দেন।

তিনি বলেন, এ ঘটনায় অন্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে।

সমিতির সভাপতি আজিজুল বলেন, প্রত্যেকটি ব্যবসায়ী সংগঠনের একটি গঠনতন্ত্র ও নির্দিষ্ট নিয়মনীতি রয়েছে। কিন্তু নতুন কমিটি গঠনের ক্ষেত্রে এসব নিয়মনীতি অনুসরণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংগঠনের উপদেষ্টা ও নীতিনির্ধারকদের মাধ্যমে বর্তমান কমিটির দায়িত্বশীলদের ডেকে বিষয়টি জানানো যেত। প্রয়োজন হলে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব ছিল। কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়াই পাল্টা কমিটি গঠন করা হয়েছে।

আজিজুল আরও বলেন, সাধারণ ব্যবসায়ীরা যদি কমিটি পরিবর্তন চান, বৃহত্তর স্বার্থে বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তরে রাজি। তবে তা অবশ্যই নিয়মনীতি মেনে করতে হবে। ব্যবসায়ী সংগঠনে দলীয় প্রভাব বা ব্যক্তিগত প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

কমিটির সহসভাপতি সাংবাদিক আনিসুর রহমান, আলী আশরাফ ও উজ্জ্বল বিশ্বাস বলেন, কমিটিতে কোনো পরিবর্তন আনতে হলে তা বৈধ ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। মনগড়া কোনো সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না।

কমিটির উপদেষ্টা, সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার বলেন, তাঁরা সংগঠনের উপদেষ্টা হলেও নতুন কমিটি গঠনের বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাঁদের অভিযোগ, এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ ও সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হবে বলেও তাঁরা জানান।

কমিটির আরেক উপদেষ্টা, বড় আঁচড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক এবং ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম এবং ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন বলেন, চেকপোস্টে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এবং তাঁরা সংগঠনের উপদেষ্টা। অথচ নতুন কমিটি গঠনের বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ আরও বাড়তে পারে।

চেকপোস্টের ব্যবসায়ী সবুজ বলেন, বর্তমান কমিটির নেতাকর্মীরা চেকপোস্ট এলাকায় যাত্রী হয়রানি, ছিনতাই ও প্রতারণার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। নতুন করে দুটি কমিটি হলে এলাকার নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা প্রয়োজন।

এদিকে, পাল্টা কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার রাতে বেনাপোল চেকপোস্ট গ্রীন লাইনের সামনে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায়ী প্রতিনিধিরা। তাঁরা আলোচনার মাধ্যমে বিরোধের অবসান এবং ব্যবসায়ী সংগঠনের কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে আবু তাহের ভারতের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

ট্যাগস :

বেনাপোলে ব্যবসায়ী সংগঠনে পাল্টা কমিটি গঠনের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬