ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।

পরিবার ও স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। সিসিটিভির ফুটেজেও এই দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬