ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৫৯ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ১৩৭টি পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা নিশ্চিত করা, মণ্ডপের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্টদের নিজ নিজ মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসবেরও একটি অংশ। চিতলমারীতে প্রতিবছরের মতো এবারও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো মহল যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলার ১৩৭টি পূজামণ্ডপে যেন ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এদিকে প্রস্তুতি সভাকে ঘিরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে চিতলমারীতে এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস :

চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬