ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পঠিত

বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, থ্রিপিস, শালচাদর, ওষুধ ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ান সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮৪টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শালচাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫৫৭টি ওষুধ এবং ২০১টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধ এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬