অভয়নগরে জিপিএ-৫ পাওয়া ২০৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোরের অভয়নগরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অভয়নগর উপজেলা পূর্ব শাখা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম। অভয়নগর উপজেলা পূর্ব শাখার সভাপতি ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাহাফুজুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলা পশ্চিম শাখার সভাপতি ইরান, প্রেমবাগ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ নাজমুছ সাকিব, জেলা শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ সাদিকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবর্ধিত শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও স্থানীয় শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

























