যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
- আপডেট সময় : ১০:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের মণিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মণিরামপুর থানাধীন ৬ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজরাকাটি গ্রামে মণিরামপুর-যশোর মহাসড়কের পাশে মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি যশোরের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আবু বক্কর সিদ্দিক ওরফে বদু (৩০) এবং মোঃ জাবের হোসেন (২১)-এর হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক ওরফে বদু মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে। অপর আটক মোঃ জাবের হোসেন একই উপজেলার ফতেয়াবাদ গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক দুইজনকে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

























