ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

ঝিকরগাছায় জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক মতবিনিময় সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি ও গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, শ্রমিককল্যাণ বিভাগের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, কাজী রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ আলী, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসাইন, পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জিয়াউল হক, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শফিকুর রহমান এবং বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার।

এ ছাড়া পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, কাউন্সিলর ও ইউপি সদস্য পদপ্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের জনগণের দোরগোড়ায় পৌঁছানোর এবং গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

ঝিকরগাছায় জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬