ভূয়সী প্রশংসাঃ
আইফোন-টাকাসহ পার্টস ফিরিয়ে দিলেন আনসার সদস্য
- আপডেট সময় : ০১:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

মানবতা এখনো পৃথীবিতে আছে। মানুষের প্রতি মানুষের দরদ একেবারে হারিয়ে যায়নি। বর্তমান সমাজে অন্যের সম্পদ ভক্ষণ করতে,অন্যায় অপরাধে মানুষ যেখানে মানুষ বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যাস্ত,সেখানে দায়িত্বপালন করা অবস্থায় রাস্তায় পড়ে থাকা মূল্যবান একটি ‘আইফোন’ হ্যান্ডসেট ও নগদ অর্থসহ ১টি লেডিস পার্টস কুড়িয়ে পেয়ে প্রায় একঘন্টার চেষ্টার পর প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ জোবায়ের হোসেন নামে এক আনসার সদস্য।
শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) বিকালে যশোরের মণিরামপুর বাজারের এ ঘটনায় প্রশংসায় ভাসছে উপজেলা আনসার-ভিডিপির সদর ইউনিয়নের দলনেতা মানবতার হিরো জোবায়ের হোসেন।
উপজেলা আনসার-ভিডিপির মিডিয়া সেলের তথ্য মোতাবেক, মণিরামপুর সদর ইউনিয়ন দলনেতা জোবায়ের হোসেন শুক্রবার মনিরামপুর বাজারে যানজট নিয়ন্ত্রনে ট্রাফিক ডিউটি চলাকালীন সময় বিকাল আনুমানিক ৪টার দিকে রাস্তার উপর একটি আইফোন, ব্যাগের (পার্টস) ভিতর কিছু নগদ অর্থ কুড়িয়ে পাই। নিজের কাছে সংরক্ষণে রেখে পার্টসে থাকা তথ্য সূত্র ধরে প্রকৃত মালিকের খোজ করতে থাকেন। প্রায় ১ ঘন্টা পর মালিকের সন্ধান পেয়ে মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড়ে জনসম্মুখে মালামালের বিবরন নিশ্চিত হয়ে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
অসাবধানতাঃবশত হাজারো মানুষের ভিড়ে হারিয়ে ফেলা মূল্যবান আইফোনসহ সমস্ত কিছুর মালিক পথচারী গৃহবধু পাখি বেগম পাগল প্রায় হয়ে খোজাখুজির মুহূর্তে প্রাপ্তির সংবাদ জানতে পেরে মানবিক আনসার সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসনের এ কার্যক্রমের তারিফ করেছেন বলে উপস্থিত শতশত মানুষের মাঝে উচ্ছ্বাসিত কন্ঠে স্বীকার করেছেন হারিয়ে যাওয়া সমস্তকিছু নিতে আসা পাখি বেগমের শ্বশুর ৫নং তাহেরপুর ওয়ার্ডের জনৈক খোরশেদ আলী মোড়ল।
হস্তান্তর সময়ের ফটোস্যুটে আনসার সদস্য আব্দুল আলিম, তারেক রহমান ও রবিউল ইসলাম মণিরামপুর রাজগঞ্জ মোড়ে সবকিছু বুঝিয়ে দেন। উপস্থিত জনসাধারণ হাতে করতালি দিয়ে আনসার ভিডিপি বাহিনীর ব্যাপক প্রশংসা করতে দেখা যায়।
সাধারণ মানুষের করোতালি ও প্রশংসা আনসার সদস্যদের জন্য ভবিষ্যৎ অনুপ্রেরনা যোগাতে উৎসাহ প্রাদানে ভূমিকা রাখবে বলে অভিব্যাক্তি জানিয়েছে উপস্থিত অপর আনসার দলেনেতা মোঃ রবিউল ইসলাম।
মানবিক আনসার সদস্য জোবায়ের অকপটে বললেন, ভাই আপনি বলে তো- অন্যের কোন কিছুর যদি কোটি টাকা মূল্য হয় তাতে আপনার বা আমার কি যায় আসে, তার চেয়ে যার সম্পদ তারই ফেরত দেওয়া ভালো। এমন কথা শোনা মাত্রই চলতি এ প্রতিবেদক জোবায়ের হোসেনকে মানবিক হিরো হিসাবে প্রকাশিত সংবাদে উল্লেখ করেছেন।
এ বিষয়ে প্রতিবেদন প্রস্তুতকালে মুঠোফেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি নিজেও জোবায়ের (আনসার) হোসেনের মানবতার দৃষ্টান্ত স্থাপনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মণিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক ‘হিরো’ জোবায়ের হোসেনকে সম্মানিত করার প্রাথমিক আশাবাদ ব্যাক্ত করেছেন।


























