ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৪ বার পঠিত

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।

নির্বাচন-পরবর্তী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আশরাফুজ্জামান বাবু ক্লাবের সব সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে সংগঠনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ঝিকরগাছার স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে রিপোর্টার্স ক্লাব সবসময় সোচ্চার থাকবে। পাশাপাশি সত্য ও নির্ভরযোগ্য তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্যের জন্য স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আশরাফুজ্জামান বাবু।

নতুন কমিটির নেতারা সংগঠনের সদস্যদের ঐক্য ও সহযোগিতা নিয়ে পেশাদার সাংবাদিকতার চর্চা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬