ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড ও কারাদণ্ড

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পঠিত

নড়াইলের কালিয়ায় মাদকদ্রব্য সেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালিয়া পৌরসভার বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—হারিডাঙ্গা গ্রামের মোঃ মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে অলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে বাহাউদ্দিন তিতাস (৩৫) এবং ঘোষপাড়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। কালিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড ও কারাদণ্ড

আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬