ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

তালায় পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেল কেনাবেচার নতুন হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন ও আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা)।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আকবার হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান (রিন্টু), সাংবাদিক ইমরান হোসেন, মীর মিল্টন, মোখলেছ, আবু সাঈদ ও মো. জমির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মহিবুল্লাহ। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন, মিলনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ হাট চালুর ফলে তালা উপজেলার সাধারণ মানুষ সহজেই পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট বাজার গড়ে উঠবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

তালায় পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬