ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৭৯ বার পঠিত

ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে পরিচালিত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে কর্মশালাগুলো বাস্তবায়ন করছে বাদাবন সংঘ। এরই ধারাবাহিকতায় নড়াইলে এ আয়োজন করা হয়।

কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তিনির্ভর অনলাইন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা’ প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া প্রকল্পের নড়াইল কোয়ালিশনের সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব, তথ্য যাচাইয়ের দক্ষতা এবং নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের সত্যতা যাচাই ও দায়িত্বশীল মতপ্রকাশের বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের সুযোগ পান।

ট্যাগস :

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬