ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) নড়াগাতী থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিন হালদার।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, বিশৃঙ্খলা কিংবা সামাজিক বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, নড়াগাতী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্ব দাশসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নড়াগাতী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পূজাকালীন সময়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নড়াগাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬