ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

ফেসবুকে মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ তুলে প্রচারিত তথ্যকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের মাংস ব্যবসায়ী হাবিবুর রহমান হবি।

সোমবার সকালে চুড়ামনকাটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান হবি বলেন, গত ৪ অক্টোবর ‘চুরামনকাটি সকল খবর’ নামের একটি ফেসবুক আইডিতে চুড়ামনকাটি বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ তুলে তার ও তার ছোট ভাই তবিবুর রহমান তবির নাম প্রকাশ করা হয়।

হাবিবুর রহমানের দাবি, ফেসবুকে প্রচারিত ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ও তার ভাই এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। কোনো ধরনের যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে এমন তথ্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের তথ্য প্রচারের কারণে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং তাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এতে তারা ক্ষুব্ধ ও বিব্রত হয়েছেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান অভিযোগটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। পাশাপাশি মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফেসবুক আইডির পরিচালনাকারীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমানের সঙ্গে তার ছোট ভাই তবিবুর রহমান তবি ও মাংস ব্যবসায়ী রিপন হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬