ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo শ্যামনগরে যুবলীগ নেতা শুভর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ Logo শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন Logo নড়াইলে শত শত শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ Logo ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা Logo পুলিশ কর্মকর্তাকে ফাঁসাতে আ’লীগ কর্মীকে বিএনপি বানানোর অভিযোগ Logo প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা যুবদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরার আলিপুরে নবগঠিত যুবদল-ছাত্রদল নেতাদের সংবর্ধনা Logo নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে গেলেন নুরুজ্জামান লিটন

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পঠিত

শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ সময় তিনি অসুস্থ শাহাবুদ্দিনের পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নুরুজ্জামান লিটন বলেন, শাহাবুদ্দিন একজন দক্ষ সাংবাদিক। তিনি সার্বক্ষণিক সংবাদ সংগ্রহ ও মানুষের কথা তুলে ধরার কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ তার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় এসেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, শাহাবুদ্দিন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ইসরাফিল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ও মীর আলম, যুবদল নেতা ইউনুস, বেনাপোল কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান।

শাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে গেলেন নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬