ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo শ্যামনগরে যুবলীগ নেতা শুভর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ Logo শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন Logo নড়াইলে শত শত শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ Logo ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা Logo পুলিশ কর্মকর্তাকে ফাঁসাতে আ’লীগ কর্মীকে বিএনপি বানানোর অভিযোগ Logo প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা যুবদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরার আলিপুরে নবগঠিত যুবদল-ছাত্রদল নেতাদের সংবর্ধনা Logo নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পঠিত

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে নজরুলচর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অবিচল, অসাম্প্রদায়িক ও বিদ্রোহী চেতনা ধারণ করে সমাজের অনিয়ম, অবিচার ও অনাচার দূর করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তিনি সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

নজরুল বর্ষ উপলক্ষে এর আগে খুলনা মহানগরীর কিন্ডারগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ গ্রুপে নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সংগীত/গজল এবং নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে এদিন পুরস্কার বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স কর্মকর্তা মনিরুজ্জামান রহিম। এতে কেসিসির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬