ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি

নড়াগাতীতে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামিসহ দুইভাই গ্রেফতার

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এসকেন শেখকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে মামলার ৫ নং আসামি সজল শেখকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার এসকেন শেখ নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুঠিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্যদের আঘাত করে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায় এসকেন। পরে ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তিনি আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নড়াগাতী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা নং-০৯, তারিখ ২৩/০৯/২০২৬ দায়ের করা হয়। মামলায় এসকেন শেখসহ কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসআই (নিঃ) হাসান ও এসআই (নিঃ) মুরাদের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ অভিযান চালিয়ে এসকেন শেখ ও সজল শেখ দুইভাইকে গ্রেফতার করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী জানান, নড়াগাতী থানার পুলিশ অ্যাসল্ট মামলা নং-০৯-এর এজাহারভুক্ত ১ ও ৫ নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নড়াগাতীতে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামিসহ দুইভাই গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬